1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জাতীয় নাগরিক পার্টি ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত : সারজিস - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

জাতীয় নাগরিক পার্টি ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত : সারজিস

  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৮১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত বলে জানিয়েছের দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, জুলাই আগস্টে যে রক্তাক্ত নিথর দেহগুলো ছিল। সেগুলোকে আমরা সামনে রাখতে পারি, তাহলে আমরা ২৪ সে জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট সেটা থেকে কখনও বিচ‍্যুত হব না। জাতীয় নাগরিক পার্টি ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত।

শুক্রবার (৪ দুপুরে) রংপুর নগরীর কেরামতিয়া মসজিদে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিগত এক যুগ ধরে রাজনীতি আর গণমানুষের রাজনীতি ছিল না। রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা এবং রাতের আধারে কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া।

সারজিস আলম বলেন, জাতীয় নাগরিক পার্টি যদি জনগণের চাওয়া অনুযায়ী কাজ করতে পারে, তাহলে জনগণ তাদের রায় দিয়ে সংসদে নিয়ে যাবে।’

রংপুরের বাজেটে প্রশ্নে সাংবাদিকদের বলেন, বিগত ১৬ বছরে যত ধরনের বাজেট, সুযোগ-সুবিধা ছিল অঞ্চলভিত্তিক, দক্ষিণ অঞ্চলে সব সময় অগ্রাধিকার পেলেও উত্তরবঙ্গের মানুষ বৈষম্যের শিকার।

পরে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে রংপুর কমিটির মতবিনিময় অংশগ্রহণ করবেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD