1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ১২ মামলার আসামি ইয়বাসহ গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় ১২ মামলার আসামি ইয়বাসহ গ্রেফতার

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৫২ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লায় ১২ মামলার এক আসামিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ রবিবার (১৬ মার্চ) সদর উপজেলার আমতলী এলাকা থেকে র‌্যাব-১১, সিপিসি-২ ওই আসামি গ্রেপ্তার করেছে। এসময় তার কাছ থেকে ৩ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. রাকিবুল হাসান রিয়াদ (২৮)। তিনি কুমিল্লার আদর্শ সদর উপজেলার বালুতুপা গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে। র‌্যাবের তথ্য মতে তার বিরুদ্ধে মোট ১২ টি মামলা রয়েছে।

জানা যায়, গ্রেপ্তারকৃত আসামীকে সে জানায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD