1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা নগরীতে দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা নগরীতে দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৬ বার পঠিত

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লায় র‌্যাবের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। রবিবার দিবাগত মধ্যরাতে ধর্মপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরদিন সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানী কমান্ডার লেঃ মাহমুদুল হাসান।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর এলাকার মৃত শিপন মিয়ার পুত্র আশিক (৩২), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চিদরপুর এলাকার মনির হোসেনের পুত্র জামিল হোসেন (১৯), কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার মো. জাকির হোসেনের পুত্র জিসান (১৯) এবং জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ এলাকার বিল্লালের পুত্র আসিফুর রহমান প্রকাশ আসিফ (২২)।

এ সময় তাদের কাছ থেকে ১টি সুইচ গিয়ার, ১টি চাকু, ১টি এন্টিকাটার, ২টি বাটালি, ১টি টর্চ লাইট ও ৫গ্রাম মাদক (গাঁজা) উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব জানায়, নগরীতে চুরি-ছিনতাই রোধে নিয়মিত টহলের অংশ হিসেবে রবিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা মহানগরীর ধর্মপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় দেশীয় অস্ত্রসহ চার জনকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব কুমিল্লার কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা সকলেই ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা কুমিল্লা রেলস্টেশনের আশে পাশে অবস্থান করে এবং ট্রেন থেকে যাত্রীরা নামার পরে সুযোগ বুঝে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ মূল্যবান জিনিস হাতিয়ে নেয়। জিনিসপত্র দিতে না চাইলে দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে ভয় ভীতির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD