1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯০০ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, ।।

বিশ্ব ওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরিফ আগামীকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হচ্ছে। চার দিনব্যাপী এই উরস শরীফ উৎযাপনের লক্ষ্যে ইতিমধ্যেই লক্ষ ভক্তবৃন্দ সমবেত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজ আদায় শেষে খাজাবাবার রওজা শরিফ জিয়ারতের মধ্য দিয়ে উরস শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয়।

মহাপবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে নান্দনিক সাজে সজ্জিত করা হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল। দেশ-বিদেশের লক্ষ লক্ষ আশেকান, জাকেরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ও ভক্তবৃন্দ সমবেত হচ্ছেন বিশ্ব জাকের মঞ্জিলে। প্রতিবছরের মত এবারও লাখো মুসল্লির অংশগ্রহণে জুম্মার বিশাল জামাতের পর বিশ্ব ওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরিফ জিয়ারতের মধ্য দিয়ে অনুষ্ঠানিক ভাবে শুরু হয়।

বিশ্ব জাকের মঞ্জিলে প্রবেশপথে জায়গায় জায়গায় সুদৃশ্য তোরণ, আল কোরআন ও পবিত্র হাদিস থেকে নেওয়া উদ্ধৃতি উৎকীর্ণ অসংখ্য প্ল্যাকার্ড স্থাপন, আল্লাহু আকবার খচিত অসংখ্য পতাকা, জামে মসজিদসহ সকল স্থাপনায় বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।

চার দিনব্যাপী চলবে উরস শরীফ। শনিবার থেকে আগামী মঙ্গলবার (১৫, ১৬, ১৭ ও ১৮ ফ্রেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

বিশ্ব জাকের মঞ্জিলের সুমহান প্রতিষ্ঠতা বিশ্ব ওলী হজরত খাজাবাবা ফরিদপুরী ১৩৫৪ বাংলায় ফরিদপুরের সদরপুরে আটরশি গ্রামে আসেন। হেদায়েতের বাণী প্রচার ও রাসুলে পাক (সা.)-এর সত্য তরিকা প্রচারের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন আটরশির পীর খাজাবাবা ফরিদপুরী।

খোদা অন্বেষীরা বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরীর পবিত্র সান্নিধ্যে রাসুলে পাক (সা.)-এর মহব্বত অন্তরে ধারণ করে মহান আল্লাহর নৈকট্য সাধন ও লাভের আশায় এখানে উপস্থিত হন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD