1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিলয় নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিলয় নিহত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫২ বার পঠিত

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক জসিম উদ্দিন চৌধুরী নিলয় (৪০) নিহত হয়েছেন। তিনি উপজেলার গুণবতী ইউনিয়নের দশবাহ এলাকার মৃত আবদুল খালেকের ছেলে। এশিয়ান টেলিভিশনের নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি ইউনিয়নের ফকিরবাজার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান মিনু জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি ইউনিয়নের ফকিরবাজার এলাকায় জসিম বাইক নিয়ে পদুয়া যাওয়া পথে বাসের ধাক্কায় গুরুতর আহত হলে লোকজন উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জসিমের ছোট দুই সন্তানসহ তার পরিবার শোকে দিশেহারা।
মিয়ারবাজার হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, অজ্ঞাত বাসের ধাক্কায় সাংবাদিক জসিম উদ্দিন নিলয় আহত হন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD