1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় মাদকসেবির জেল-জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় মাদকসেবির জেল-জরিমানা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৬ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে মো: রাসেল মিয়া নামের এক মাদকসেবিকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার ( ১৩ জানুয়ারি ) রাত ১১ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মো. ছামিউল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
দণ্ড পাওয়া মো: রাসেল মিয়া(২৫) উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেঁতাভূমি এলাকার মো. বাচ্চু মিয়ার ছেলে। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেঁতাভূমি এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবি রাসেল মিয়াকে আটক করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগ স্বীকার করায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মো. ছামিউল ইসলাম বলেন, মাদক সেবনের দায়ে এক মাদকসেবিকে জেল-জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD