1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্যবসায়ীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্যবসায়ীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪৫৭ বার পঠিত

 

দৈনিক কুমিল্লা রিপোর্ট ।।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজারের ব্যবসায়ী শাহ জালালকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে। গত ১৯ ডিসেম্বর রাত ৮টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে তাকে আটক করা হয়।
তবে গ্রেফতার হওয়া শাহ জালালের স্ত্রী আফরোজা আক্তার অভিযোগ করেছেন, তার স্বামীকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে আফরোজা আক্তার বলেন, “আমার স্বামী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং নিরীহ ভদ্রলোক। কিছু অসৎ ব্যক্তি ব্যক্তিগত শত্রুতার কারণে তাকে মিথ্যা মামলায় জড়িয়েছে।”

তিনি আরও বলেন, “ আমার স্বামী শাহ জালাল আওয়ামীলীগের কখনো সক্রিয় ছিলেন না। তিনি বিএনপির একজন সাধারণ সদস্য এবং তার বিরুদ্ধে আওয়ামী লীগের কর্মী হওয়ার মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলায় শোন এরেস্ট দেখানো হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।”

সংবাদ সম্মেলনে আফরোজা দাবি করেন, “আমার স্বামীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি এলাকার একজন দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত। কারও সঙ্গে কোনো দিন তর্ক-বিতর্কে জড়াননি। অথচ তাকে হত্যার মামলায় ফাঁসানো হয়েছে।”

সংবাদ সম্মেলনে আফরোজা আক্তার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, “আমি পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানাই, তারা যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে এবং আমার স্বামীর বিরুদ্ধে আর কোনো মিথ্যা শোন এরেস্ট না দেয়।”

এসময়, সাংবাদিকদের কাছে আফরোজা আক্তার আহ্বান জানান, তারা যেন ঘটনার সত্যতা তুলে ধরে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেন এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে সহায়তা করেন।

শনিবার (২৮ ডিসেম্বর) এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম বলেন, মিথ্যা মামলা নাকি সত্য সেটা মামলার বাদী বলতে পারবে। আমরা তদন্ত করছি আশা করছি তদন্তে সত্য ঘটনা বেরিয়ে আসবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD