1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ছাত্রদের ঐক্যের মাধ্যমে জনগণের ঐক্য সৃষ্টি হয়েছে—অধ্যক্ষ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ছাত্রদের ঐক্যের মাধ্যমে জনগণের ঐক্য সৃষ্টি হয়েছে—অধ্যক্ষ

  • প্রকাশিতঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৩ বার পঠিত

 

কলেজ প্রতিনিধি।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ মো. আবুল বাসার ভূঞা বলেছেন, যারাই চেয়েছে বাংলার মানুষকে দাবিয়ে রাখতে, তারা কখনো দাবিয়ে রাখতে পারেনি। বাংলা বার বার জেগে উঠেছে। ৪৭ এ একবার স্বাধীন হয়েছিলাম। তারপর ১৯৭১ সালে আবার স্বাধীন হয়েছে এই দেশ। সকল শহীদের স্মরণ করছি। ৯০ গণআন্দোলন দেখেছি, অংশগ্রহণও করেছি। আমাদের একদিক দিয়ে দাওয়া করলে আমরা অপরদিকে চলে গিয়ে রুখে দাঁড়াতাম। কিন্তু ২৪এর জুলাই আন্দোলনে যেদিক থেকে গুলি করেছে ওই দিকেই ছাত্ররা এগিয়ে গিয়েছে। জুলুমকে পদদলিত করে ইনসাফকে প্রতিষ্ঠিত করেছে ছাত্ররা। ছাত্রদের ঐক্যের মাধ্যমে জনগণের ঐক্য সৃষ্টি হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় দেশের স্বার্বভৌমত্বের প্রশ্নে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যের আহ্বান ও জুলাইয়ের স্মৃতিচারণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখার আয়োজনে ধর্মপুরে কলেজের ডিগ্রি শাখার মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়।

এসময় অধ্যক্ষ আবুল বাসার আরও বলেন, শহীদদের রক্তের লালিমা বৃথা যেতে যাবেনা। সমাজের প্রতিটি অন্যায় রুখে দিতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সন্তানের সাথে মা এসেছে, বাবা এসে আন্দোলনকে আরো শক্তিশালী করেছে। আমি ছাত্র সমাজকে স্যালুট জানাই। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এখনো আন্দোলনের স্মৃতি ধরে রেখেছে তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। ন্যায়ের পক্ষে আমার তোমাদের পক্ষে থাকবো, তোমারা আমাদের পাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মজিদ, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমশিক্ষক পরিষদ সম্পাদক সহযোগী অধ্যাপক গাজী মো. গোলাম সোহরাব হাসান, শিক্ষক পরিষদ যুগ্ম সম্পাদক মো. মুনছুর হেল্লালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে জুলাই বিপ্লবের স্মরণে আবৃত্তি, মঞ্চনাটক, দেশাত্মবোধক, দ্রোহের ও বিপ্লবী গান পরিবেশনা করেন কলেজের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের আয়োজনে জুলাইয়ের খবর নামে একটা মঞ্চনাটক পরিবেশন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD