1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল ভিক্টোরিয়া কলেজ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল ভিক্টোরিয়া কলেজ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩০৬ বার পঠিত

 

খলিলুর রহমান।।

সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা চট্টগ্রামে ইসকনের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের প্রতিবাদও জানায়। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় কলেজের কাজী নজরুল ইসলাম হলের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে ক্যাম্পাস এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলে যোগদেয় শত শত সাধারণ জনতা।

এ সময় বিক্ষোভকারীদের ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার, শহীদের রক্ত বৃথা যেতে দেব না, ভারতীয় দালালরা-হুঁশিয়ার সাবধান, ইসকন হটাও দেশ বাঁচাও, ইসকনের ঠিকানা এ বাংলায় হবে না, আমার ভাই মরলো কেনো জবাব চাই, জবাব চাই এসব স্লোগানগুলো উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস এলাকা।

মিছিলটি ভিক্টোরিয়া কলেজ রোড দিয়ে ধর্মপুর মোড়ে হয়ে দৌলতপুর চৌমুহনীতে যায়। পূণরায় সেখান থেকে কবি কাজী নজরুল ইসলাম হলের সামনে শেষ হয়। মিছিলটি হল থেকে বের হওয়ার পরপরই আশেপাশের শতশত জনতা মিছিলে যোগ দিলে তা আরও দীর্ঘ হয়।

বিক্ষোভ মিছিল শেষে কলেজে এক শিক্ষার্থী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজকের এই মিছিলটি কোনো ধর্ম বিষয়ক নয়। আমরা কখনো উগ্রবাদীদের সমর্থন করি না। আমরা চাই ইসকনকে বাংলাদেশ থেকে নির্মুল করা হোক। আজ চট্টগ্রামে যে আইনজীবীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা এই হত্যার বিচার চাই। আমাদের সকল দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD