1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সেনাবাহিনীর বীজ বিতরণ - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সেনাবাহিনীর বীজ বিতরণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৮৬ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সেনাবাহিনীর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে শস্য বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার ১৭শ ৫০ জন কৃষক ও কৃষানীর মধ্যে ২২শ কেজি সরিষার বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বীজ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা ও ক্যাপ্টেন হাফিজ আহামেদ সৈকত। এছাড়া সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুল আমিন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রেহান উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হোসেন মিয়া, তোফাজ্জল হোসেন, আলেক হোসেন, আবুল হোসেন, শামীমুল ইসলাম ভূইয়া, ফাতেমা আক্তার, নাসিমা আক্তার, নাঈমা হক আখি, সাহেদা আফরিন সহ সেনাবাহিনীর একটি দল ও উপজলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষক, কৃষানী ও কৃষক, কৃষানীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বন্যার শুরু থেকেই বন্যাদুর্গতদের উদ্ধার, আশ্রয়কেন্দ্রে প্রেরণ, নিত্য ব্যবহার্য জিনিসপত্র, শুকনো ও রান্না করা খাবার সরবরাহসহ নানা কার্যক্রম চালিয়ে আসছে সেনাবাহিনীর সদস্যরা। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সদস্যদের সহায়তায় এ কার্যক্রম পরিচালনা করছেন সেনাবাহিনী। পানি কমার সাথে সাথে বাড়ি ফেরা বন্যার্ত লোকজনকে পূনর্বাসনসহ কৃষকদের সহযোগিতায় কাজ করছেন সেনাসদস্যরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD