1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সীমান্তের ত্রাস সুমন মেম্বার মানব প্রচারের অভিযোগে গ্রেপ্তার - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

সীমান্তের ত্রাস সুমন মেম্বার মানব প্রচারের অভিযোগে গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৪২৬ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া ।।
ভারতীয় সীমান্তবর্তী উপজেলা ব্রাহ্মণপাড়া৷ ব্রাহ্মণপাড়া উপজেলার ৭ কিলোমিটার এলাকায় জুরে রয়েছে ভারতীয় সীমান্ত৷ আর ভারতীয় সীমান্তে সকর প্রায় সকর প্রকার চোরাচালান, হুন্ডি ব্যবসার মুল হোতা সীমান্তের ত্রাস ইউপি সদস্য সুমন মিয়া কে অবৈধ মানব প্রচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে৷ সীমান্ত দিয়ে ভারতে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইউপি সদস্য মো. সুমন মিয়া (৩৬) কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।বুধবার ( ২ অক্টোবর ) রাতে বুড়িচং উপজেলার সংকুচাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লা পুলিশের গোয়েন্দা শাখার দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সুমন মিয়া ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং একই ওয়ার্ডের দক্ষিণ তেঁতাভূমি এলাকার আলী আশরাফের ছেলে। কুমিল্লা পুলিশের গোয়েন্দা শাখার তথ্যে জানানো হয়, কুমিল্লার একটি গোয়েন্দা পুলিশের চৌকস টিম জেলার সকল থানায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোয়েন্দা পুলিশের তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার সংকুচাইল বাজার থেকে কুমিল্লা কোতোয়ালি থানার নিয়মিত মামলার আসামি মো. সুমন মিয়া মেম্বার, পিতা আলী আশরাফ, মাতা নেহারা বেগম, সাং দক্ষিণ তেঁতাভূমি, উপজেলা ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চোরাচালান ও সীমান্ত দিয়ে মানবপাচারের একাধিক অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দঃ তেতাভূমি এলাকার একাধিক ব্যাক্তি জানান অবৈধ ব্যবসার মাধ্যমে সুমন মেম্বার কোটি কোটি টাকার মালিক হয়েছে৷ আমরা তার কঠিন বিচার চাই৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD