1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন

  • প্রকাশিতঃ শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৭৩ বার পঠিত

 

মুুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। এ সময় ভূমি উন্নয়ন কর, খতিয়ান (পর্চা), নামজারী, জমির ম্যাপ সহ ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে সকলকে অবহিত করা হয়। এ কর্মসূচি চলবে ০৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। সাধারণ জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা সম্পর্কে মানুষকে অবহিত করা ও নাগরিক অধিকার নিয়ে সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির প্রধান লক্ষ্য। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে আজ থেকে সপ্তাহ ব্যাপী চলবে এই কর্মসূচি।

শনিবার (০৮ জুন) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক শাহী, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবদুল জলিল রিপন, সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন, কাজী বাবুল, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ স্থানীয় সুুশীল সমাজের নেতৃবৃন্দ, উপকারভোগি ও ভূমি সেবা গ্রহীতাগণ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ভূমি সেবার আওতায় ভূমি সপ্তাহে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি-পিডিয়াসহ স্মার্ট ভূমিসেবা স্থাপনে ভূমি মন্ত্রণালয়ের পরিকল্পনার ব্যাপারে ধারণা দেয়ার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করা হবে। কোনপ্রকার ভোগান্তি ছাড়াই দেয়া হবে ভূমি বিষয়ক সকল সেবা। এ সময় তিনি দালাল ছাড়া অনলাইনের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল সেবা গ্রহণের জন্য নাগরিকদের প্রতি আহবান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD