1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ জন - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ জন

  • প্রকাশিতঃ শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৩৩৯ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গত শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লক গ্রাম থেকে মোঃ হোসেন (৪৩) নামে ১ মাদক কারবারিকে গ্রেফতার করে। পুলিশ তার দখল হইতে ১০ কেজি গাঁজা উদ্ধার করে এবং গ্রেফতারকৃতকে কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করেছে।

থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ এস এম আতিক উল্লাহ এর নির্দেশে এসআই শাহাবুর আলম সঙ্গীয় ফোর্সসহ শশীদল  ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ রামচন্দ্রপুর বাল্লক (ইছারপুল) সাকিনে নির্মানাধীন মসজিদের পশ্চিম পাশে তিন রাস্তার মোড় হইতে মোঃ হোসেনকে গ্রেফতার করে। পুলিশ তার দখল হইতে ১০ কেজি গাঁজা উদ্ধার করে।

মোঃ হোসেন ব্রাহ্মণপাড়া থানার মল্লিকারদিঘী (পশ্চিমপাড়া) গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে। পুলিশ তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

এব্যপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ সত্যতা স্বীকার করে বলেন, আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD