স্টাফ রিপোর্টার।।
অপরাধীরা ইচ্ছাকৃত ভাবেই সাংবাদিক ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র এর প্রতি এবং তার পরিবারকে উদ্দেশ্য করে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। অপরাধীচক্র ইচ্ছে করেই ইনটেনশনালি সাংবাদিক শুভ্রকে কেন্দ্র করে এরুপ অপরাধী কার্যকলাপে জড়িত হচ্ছে। তারা কখনো এক মোটরসাইকেলে দুইজন বা তিনজন হেলমেট পড়ে নাম্বারপ্লেইট বিহীন মোটরসাইকেল করে অপরাধীরা দ্রুতগতিতে সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের বাড়ীর সামনে দিয়ে চলাচল করে তাকে ভয়ভীতি প্রদর্শন করছে। অপরাধমূলক কর্মকান্ডের জন্য কখনো তারা রাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থার নাম ব্যবহার করছে আবার কখনও তারা রাজনৈতিক পদপদবী ব্যবহার করছে। শিক্ষানবীশ আইনজীবী ও মানবাধিকার কর্মী সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্র তার স্বাভাবিক কর্মকান্ড ও জীবনযাপন করতে একপ্রকার কষ্ট পোহাতে হচ্ছে। বারবার তিনি আইনের আশ্রয়ের জন্য জিডি ও মামলা করেও এসব থেকে প্রতিকার পাচ্ছেননা। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সাংবাদিক শুভ্রের প্রতি আন্তরিক হলেও সন্ত্রাসী কর্মকান্ডের মূল হোতরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।এদিকে সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের প্রতি এসকল অপরাধী কার্যকলাপগুলো দ্রুত বন্ধ হওয়া উচিত। সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে এসকল অপরাধ দ্রুত বন্ধ হওয়া উচিত বলে তারা মন্তব্য করেছেন।
একের পর এক মামলা, জিডি এবং প্রশাসনের উচ্চপর্যায়ে স্মারকলিপি দিয়েও মিলছে না নিরাপত্তা! কুমিল্লা নগরীতে পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রর ওপর দীর্ঘ এক যুগ ধরে ধারাবাহিক হামলা, চক্রান্ত ও চাঁদাবাজি চালিয়ে আসছে একটি সুসংগঠিত অপরাধী চক্র।বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এই সাংবাদিক ও তাঁর পরিবার। অভিযোগ উঠেছে, মুখে মাস্ক আর মাথায় হেলমেট পরে নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেলে ঘুরে বেড়ায় এই চক্রের সদস্যরা। এমনকি তারা ভুয়া প্রশাসনের পরিচয় দিয়ে হ্যান্ডকাফ ও জ্যাকেট ব্যবহার করে সাধারণ মানুষকে অপহরণ ও জিম্মি করার মতো অপরাধেও জড়িত।সবশেষ সাংবাদিক শুভ্রর দায়ের করা মামলায় কোতোয়ালি মডেল থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে চক্রের কয়েকজন গ্রেপ্তার হলেও বাকিরা এখনো লাখ লাখ টাকা চাঁদা দাবি করছে এবং মামলা প্রত্যাহারের জন্য ভয়ংকর হুমকি দিয়ে যাচ্ছে। এমন প্রকাশ্য অপরাধে তীব্র ক্ষোভ জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।