আয়শা রহমান প্রজ্ঞা: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।
১০০ পিস ইয়াবা পাচারে অভিযোগে দায়ের করা মামলায় ২ বছরের সাজার পরোয়ানা নিয়ে মো. সুজন মিয়া নামে এক মাদক ব্যবসায়ী পলাতক থাকার ৩ বছর পর গ্রেফতার হয়ে এখন জেল হাজতে।
ঘটনাটি ঘটে কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার গ্রামে। বুধবার (৮ জুলাই) ভোরে টহল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সুজন এর নিজ বাড়িতে গ্রেফতার করে পুলিশ।
আটক সুজন মিয়া (৩২) রাজামেহার গ্রামের ধনু মিয়ার ছেলে। সে ২০২৩ সালের ১৬ জুলাই ১০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। (মামলা নং-জিআর-৮৬/২৩)।
পরে আদালত তাকে ২ বছরের সাজা ও ৩ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন।
দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) অপু বড়ুয়া জানান, ২ বছরের সাজা এড়াতে ৩ বছর পালিয়ে থেকেও নিস্তার পেলনা সুজন। আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।