
আয়শা রহমান প্রজ্ঞাঃ দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার দেবীদ্বারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক আইনে ১বছরের সাজাপ্রাপ্ত ৫ মাদক মামলার আসামি আন্ত:জেলা মাদক সম্রাজ্ঞীখ্যাত নাজমা বেগম(৩০)কে আটক করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) মতিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সুলতানপুর ইউনিয়নের “ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক” সংলগ্ন সানানগর গ্রামের পিত্রালয় থেকে ১৫০ পিস ইয়াবাসহ ওই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেন। বিভিন্ন সময়ে পুলিশ একাধিকবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে পারেনি।
আটক মাদক সম্রাজ্ঞী নাজমা বেগম(৩০) উপজেলার সানানগর গ্রামের সফিকুল ইসলামের মেয়ে। তার স্বিবামীর বাড়ি রাঙ্গামীচি। দেবীদ্বার থানাতেই ৫ টি মাদক মামলা রয়েছে।
পিত্রালয়ে আত্মগোপনে থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
আটক নাজমা জানান, তার স্বামীর বাড়ি রাঙ্গামাটি, স্বামী অসুস্থ্য। এ দম্পতি এক কণ্যা ও এক পুত্র সন্তানের জননী। পুত্র মাদকাসক্ত সুমন(১৭) একটি রিহ্যাব সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। সংসার পরিচালনায় নাজমা মাদক ব্যবসায়ের আয়ের উপর নির্ভর হয়ে গত অর্ধযুগ ধরে স্বামীর চিকিৎসাসহ পরিবারের ভরনপোষণ চালিয়ে আসছেন।
দেবীদ্বার থানার এসআই আব্দুল মতিন জানায়, আন্তঃজেলা মাদক সম্রাজ্ঞী দির্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং এর বিরুদ্ধে দেবীদ্বার থানায় মাদক আইনে ৫টি মামলা রয়েছে, এরমধ্যে একটি মামলায় একবছরের সাজা মাথায় নিয়ে আত্মগোপনে থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।