প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ৯:৪৫ পি.এম
কুমিল্লা সিটি করপোরেশনের নতুন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ইউসুফ মোল্লা টিপু। স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। এখন থেকে তিনি কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং মানবিক সংগঠন বিবেক এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
শনিবার (১৪ মার্চ) এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নতুন প্রশাসক হিসেবে ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি কর্পোরেশনের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন। তিনি সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম তদারকি করবেন এবং নাগরিক সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কুমিল্লা সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর ইউসুফ মোল্লা টিপু বলেন,
কুমিল্লার আপামর জনতার সহযোগিতা ও তাদের সমর্থন নিয়ে পাশে থেকে কাজ করার অজ্ঞিকার করছি।
তিনি আরও বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের নাগরিকদের উন্নত সেবা প্রদান এবং শহরের অবকাঠামোগত উন্নয়নে যানজট,জলাবদ্ধতা ফুটপাত দখল মুক্ত করে জনগণের জন্য আমি আন্তরিকভাবে কাজ করব। নাগরিকদের সুশাসন নিশ্চিত করা এবং নাগরিক সুবিধা বাড়ানোই আমার প্রধান লক্ষ্য।
উল্লেখ, কুমিল্লা সিটি কর্পোরেশন দেশের গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশনগুলোর একটি। এখানে নগর উন্নয়ন, পরিচ্ছন্নতা, সড়ক ব্যবস্থাপনা, পানি সরবরাহসহ বিভিন্ন নাগরিক সেবা প্রদান করা হয়।
পরিচ্ছন্ন রাজনীতিবীদ ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ প্রশংশায় ভাসাচ্ছেন তাকে। নগরবাসী বলছেন যোগ্য ব্যক্তিকেই কুমিল্লা সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে।
Copyright © 2026 Dainik Cumilla. All rights reserved. | Developed by UNIK BD