সাফায়েত উল্লাহ মিয়াজী:
কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা পশ্চিম বাজার লাকসাম সিএনজি স্টেশনের পাশে বর্ণিল আয়োজনে বিশ্বের শীর্ষ স্থানীয় ব্র্যান্ড স্যামসাং মোবাইলের নতুন শপ জেড.এস ডিস্ট্রিবিউশন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বাঙ্গড্ডা শাহিন মার্কেটে কেক ও ফিতা কেটে দোয়া মোনাজাতের মাধ্যমে এ শো-রুম উদ্বোধন করেন ছারছিনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মোহাম্মদ সিরাজুম মুনীর তাওহীদ।
এসময় বক্তব্য রাখেন স্যামসাং এর সিনিয়র এরিয়া ম্যানেজার মোহাম্মদ সজিব মিয়া, টেরিটোরি ম্যানেজার আরিফ হোসেন, জেড.এস মোবাইল শো রুম স্বত্বাধিকারী মোহাম্মদ জহির উদ্দিন ও মোহাম্মদ জামাল উদ্দিন।
নতুন শো রুম উদ্বোধনে সার্বিক সহোযোগিতা করেন এম.কে গ্রুপ। ঈদ উপলক্ষে জেড.এস ডিস্ট্রিবিউশন শো রুমে রয়েছে র্যাফেল ড্র। র্যাফেল ড্র-তে বিজয়ীরা পাবেন আকর্ষনীয় পুরস্কার।