সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড়ফতেপুর ভোটকেন্দ্র এলাকায় নির্বাচনী জনসভা শুক্রবার রাতে বড়ফতেপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে। ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবুল হাশেমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক সলিসিটর একরামুল হক মজুমদার।
নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম, নাঙ্গলকোট উপজেলা যুবদল নেতা এস.এম নাছির উদ্দীন, সুপ্রিম কোর্টের আইনজীবী মাঈন উদ্দিন, মৌকরা ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাজাহান, সিনিয়র সহ সভাপতি ডাক্তার আল মামুন, ১নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, ইউনিয়ন যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুম বাচ্চু, সাবেক যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, ছাত্রদল নেতা জাকারিয়া ফারসি প্রমুখ।
এর আগে বিকালে ১নং ওয়ার্ডের বড়ফতেপুর, তেতৈয়া, ছোটফতেপুর, নারুয়া গ্রামে ধানের শীষের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট হামিদুল হক ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান কলিমুল্লাহ, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক সদস্য এডভোকেট আবুল বাশার, এডভোকেট কামরুল ইসলাম-সহ আরো অনেকে।