1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দেবীদ্বারে খাল থেকে গলিত লাশ উদ্ধার, তিন মাস আগে নিখোঁজ বৃদ্ধা ফিরোজা বেগম কি ? - Dainik Cumilla
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিমান্বিত রজনী পবিত্র শবে বরাতে করণীয় ও বর্জনীয় কুমিল্লা- ৪ (দেবীদ্বার) “ব্যানার পোড়াইয়া পোস্টার ছিড়া আর ভয় দেখাইয়া গণজোয়ার থামানো যাবে না”- হাসনাত আব্দুল্লাহ কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় গ্রেফতার ৫ ১১ দলীয় জোট নির্বাচনে বিজয়ী হলে দেশে গুণগত পরিবর্তন হবে : চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশে ডা. তাহের আজ প্রখ্যাত মুফাসসিরে কুরআন মাওলানা আবুল হাশেম (রহ.)-এর ১২তম মৃত্যুবার্ষিকীে আমি নির্বাচিত হলে কুমিল্লা সিটিকে মেট্রোপলিটন সিটিতে রূপদান ও সীমানা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করবো- মনিরুল হক চৌধুরী কুমিল্লায় সাংবাদিকের আইডি হ্যাক করেছে অভিযুক্ত অপরাধীরা   চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়িতে ভাংচুর,  নিরাপত্তাহীনতায় পরিবার ১১ দলীয় জোট ক্ষমতায় আসলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে : ডা. তাহের একটিবার আমাকে নির্বাচিত করে পরিকল্পনা বাস্তবায়ন করার সুযোগ দিন – মনিরুল হক চৌধুরীর

দেবীদ্বারে খাল থেকে গলিত লাশ উদ্ধার, তিন মাস আগে নিখোঁজ বৃদ্ধা ফিরোজা বেগম কি ?

  • প্রকাশিতঃ রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পঠিত

আয়শা রহমান প্রজ্ঞা: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।। 

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় একটি খাল থেকে গলিত লাশের হাড়- কংকাল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া লাশটি পুরুষ না নারী- তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধামতী ইউনিয়নের দক্ষিণখার বড়বাড়ি এলাকার পাশের খাল থেকে ওই গলিত লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী মিজানুর রহমান নামে এক কৃষক খাল থেকে গরুর খাবার হিসেবে কচুরিপানা তুলতে গিয়ে পানিতে ভাসমান গলিত লাশের মাথার খুলিসহ হাড়- কংকাল দেখতে পান। পরে তিনি স্থানীয়দের জানান এবং দেবীদ্বার থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাল ফেলে লাশটির হাড়- কংকাল উদ্ধার করে।

স্থানীয়রা জানান, প্রায় তিন মাস আগে ওই এলাকার বড় বাড়ির মৃত আলী আকবর সরকারের দ্বিতীয় স্ত্রী ফিরোজা বেগম (৭৫) নিখোঁজ হন। নিখোঁজের পর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালান। সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ সংবাদ প্রচার এবং মাইকিং করা হলেও এ ঘটনায় থানায় কোনো নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়নি।

নিখোঁজ ফিরোজা বেগমের সৎপুত্র চিরকুমার মো. জসিম উদ্দিন সরকার (৫৮) বলেন, “আমার সৎ মা প্রায় তিন মাস আগে নিখোঁজ হন। আজ যে লাশটি আমাদের বাড়ির পাশের খালে পাওয়া গেছে, সেটি আমার মায়ের কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাশের অবস্থা এমন যে এটি পুরুষ না নারী- তাও বোঝা যাচ্ছে না।”

তিনি আরও জানান, তার বাবার প্রথম সংসারে তিন পুত্র ও পাঁচ কন্যা রয়েছে। প্রথম স্ত্রী মৃত্যুবরণ করার পর তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় সংসারে পাঁচ কন্যা থাকলেও কোনো পুত্র সন্তান নেই। আমার সৎ মা’ ফিরোজা বেগম মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং এর আগেও কয়েকবার নিখোঁজ হয়েছিলেন, পরে তাকে খুঁজে পাওয়া যেত।

নিখোঁজ ফিরোজার সৎপুত্র  মহসীন সরকারের স্ত্রী রুবিনা বেগম জানান, “আমার মানসিক প্রতিবন্ধী শাশুড়িকে অনেক সময় শিকল দিয়ে বেঁধে রাখতে হতো। আমার এক ননদও মানসিক প্রতিবন্ধী। শাশুড়ির এক ভাইও মানসিক প্রতিবন্ধী ছিলেন, যিনি ৭-৮ বছর আগে মাধাইয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান।”

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “স্থানীয়দের ভাষ্যমতে উদ্ধার হওয়া লাশটি তিন মাস আগে নিখোঁজ ফিরোজা বেগমের হতে পারে। তবে লাশটি অত্যন্ত গলিত হওয়ায় বয়স, লিঙ্গ কিংবা পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশের গায়ে কোনো পোশাকও ছিল না।”

তিনি আরও বলেন, “এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংরক্ষণ করা হবে এবং ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD