মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পূর্বঘোষিত ১৩ নভেম্বর ফ্যাসিস্ট আওয়ামী লীগের লকডাউনের দিনে রাত সাড়ে সাতটা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটন ঘটেনি। উপজেলা জুড়ে ছিল প্রশাসনের কড়া নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান।
এর আগে, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মনিটরিং করা হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান মসজিদের ইমাম, ইউপি চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
তিনি বলেন, যেকোনো গুজব ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দৌড়াদৌড়ি বা গুজব ছড়াবেন না। সবাইকে ধৈর্য ও সংযমের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। মনে রাখবেন কোন অপৃতকর ঘটনার সঙ্গে জড়ালে ক্ষতি আপনার নিজেরই হবে।
১৩ তারিখে সকাল থেকেই ব্রাহ্মণপাড়া উপজেলার ৮ টি ইউনিয়নে নিরাপত্তা জোরদার ছিল। পুলিশ, আনসার সদস্য ও প্রশাসনের টিম সার্বক্ষণিক টহলে ছিল। জনগণও ছিল শান্ত ও সতর্ক। কোনো বিক্ষোভ, সহিংসতা কিংবা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
সচেতনতা ও সক্রিয় প্রশাসনের ভূমিকায় লকডাউন-দিনটি অপ্রত্যাশিত অঘটন ছাড়াই পার হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, “আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সক্রিয় ছিলাম এবং থাকবো। সাধারণ মানুষের সহযোগিতায় ব্রাহ্মণপাড়া শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পেরেছি।