1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বার- চান্দিনা সড়ক ৪ লাইনে উন্নীতকরণে স্টেক হোল্ডারদের নিয়ে মতবিনিময় সভায় এমপি হাসনাত আব্দুল্লাহ “যেখানে যোগাযোগ ব‍্যাবস্থা উন্নত, সেখানেই উন্নয়নের ক্ষেত্র তৈরী হচ্ছে”  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বার- চান্দিনা সড়ক ৪ লাইনে উন্নীতকরণে স্টেক হোল্ডারদের নিয়ে মতবিনিময় সভায় এমপি হাসনাত আব্দুল্লাহ “যেখানে যোগাযোগ ব‍্যাবস্থা উন্নত, সেখানেই উন্নয়নের ক্ষেত্র তৈরী হচ্ছে” 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৭ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞাঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।। 

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস‍্য মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ) বলেন, যেখানে যোগাযোগ ব‍্যাবস্থা উন্নত, সেখানেই উন্নয়নের ক্ষেত্র তৈরী হচ্ছে।

মঙ্গলবার (৫ মে) সকাল ১১টার দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে “দেবীদ্বার- চান্দিনা সড়ক” প্রশস্ততায় উন্নীত করণের লক্ষ‍্যে স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যদি কর্মসংস্থান নিশ্চিত করতে চাই, উন্নয়নের ধারা অব‍্যাহত রাখতে চাই। আমাদের সরকারি খাতের বাইরে আমাদের প্রাইভেটাইজেশনকে গুরুত্ব দিতে হবে। তাই “দেবীদ্বার- চান্দিনা” সড়কটি ৩০ ফুট প্রশস্তে উন্নয়ন হলে এ এলাকার গুরুত্ব বেড়ে যাবে। আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সুযোগ হবে। এ রাস্তাটা হলে ২৫ কিলো মিটার সড়ক কার্প হবে। তাহলে মুরাদনগর, ব্রাক্ষ্মনবাড়িয়া থেকে পুরো এলাকার যানবাহন এ রাস্তা দিয়ে চলে যাবে। যতবেশী হেভি ট্রান্সপোর্টেশন পারাপার হবে তত বেশী আমাদের এ এলাকার গুরুত্ব বাড়বে।এ সড়কের পাশে ৫ টি ইউনিয়ন আছে, এ ইউনিয়নগুলোতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের অনেক সুযোগ আছে। যত বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে তত বেশী ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটবে, ততবেশী এলাকা উন্নত হবে। আমরা গতকালও ভানী ইউনিয়নে একটি বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট এর সাথে বসেছিলাম, কিভাবে প্রতিষ্ঠানটি করা যায়।

তিনি বলেন, আমাদের অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, যারা নিজ এলাকায় ইন্ডাস্ট্রিজ করতে চাননা। শুধুমাত্র ট্রান্সপোর্ট সমস‍্যার কারনে। যোগাযোগ ব‍্যবস্থার উন্নয়ন করতে পারি তাহলে এলাকার জমিগুলোর গুরুত্ব বাড়াতে পারি, তাহলে এ এলাকায় ইনভেস্টার আসবেন এবং ইনভেস্ট করাটাও অনেক সহজ হবে।

তিনি বলেন, ইতিমধ‍্যে সড়কটি ৮.৫ মিটার প্রস্তাব করা হয়। আমি দাবী করছি ৯.১৪ মিটার অর্থাৎ ৩০ ফুট প্রশস্ত করার। এ সড়কের ২২ টি এ‍্যাঙ্গেল ষ্ট্রেট করতে হবে। সড়কটি হলে আমাদের ঢাকার সাথে যোগাযোগ ব‍্যবস্থা উন্নত হবে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, এখন আমাদের মাদক নির্মূলে কাজ করতে হবে। এ ক্ষেত্রে অভিযান চললে একদল বলবে, আমরা কি করে খাব ? আমাদের স্ত্রী, পুত্র, সন্তানদের কি খাওয়াব? তখন আমাদের কি কিছু বলা বা করার থাকবে ? আমরা গোমতী নদীর মাটি কাটা বন্ধ করে দিয়েছি। একদল রাজপথে মিছিল নিয়ে বেড়িয়েছেন, তারা আইনগতভাবে মাটিকাটার সুযোগ চায়। আচ্ছা বলেন তো, চোর যদি চুরির স্বাধীনতা চায়, এটা আপনি কিভাবে দেখবেন? এখানে আর কি করার আছে?

তিনি বলেন, দেবীদ্বারে ২৪ টি ইটভাটা আছে, এগুলোর মধ‍্যে ৮ টির পরিবেশ ছারপত্রসহ বৈধতা আছে, বাকী ১৬টির কোন কাগজপত্র নেই। সেগুলো ভেঙ্গে দেয়া হবে। ইতিমধ‍্যে ইটভাটা ভাঙ্গা শুরু হয়েছে, আজকেও ভাঙ্গা হচ্ছে। ইটভাটা ভাংতে জনবল, ভাঙ্গার যন্ত্রপাতির প্রয়োজন, তাই একদিনে সব ব্রিক্স ফিল ভাঙ্গা সম্ভব নয়। তবে অবৈধ ১৬ টি ব্রিক্স ফিল্ড ভাঙ্গা হবা। এ ক্ষেত্রে রাজনৈতিক দল, ব‍্যাক্তি দেখা হয়না, যা করছে তা পরিবেশ মন্ত্রনালয়। এখন থেকে আমাদের ইটের উপর নির্ভর না করে ব্লকের উপর উৎসাহীত হতে হবে।

সড়ক ও জনপদ অধিদপ্তরের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে “চান্দিনা- দেবীদ্বার জেলা মহাসড়কটি (জেড-১০০৮) যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণের লক্ষ‍্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরীকরণের জন‍্য স্থানীয় পর্যায়ে স্টেকহোল্ডারগনের সহিত মতবিনীময় সভায়,- উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস‍্য মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ), বিশেষ অতিথি ছিলেন, সড়ক ও জনপদ কুমিল্লা বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, উপবিভাগীয় প্রকৌশলী মোঃ সফিকুল ইসলাম ভূঁইয়া, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমান, প্রকৌশলী সাঈদ হাসান সিকদার, রোড ডেইজিং ইঞ্জিনিয়ার মো. গোলাম গাফ্ফার খান।

আলোচনায় অংশ নেন, মোসলেহ উদ্দিন মাস্টার, মো. মো. সাইফুল ইসলাম সহিদ, মো. জসীম উদ্দিন, কাজী মাসুদ, এবিএম আতিকুর রহমান বাশার, ইঞ্জিনিয়ার মো. শাহ জামান, অহিদুর রহমান, আবুবকর, নুরুল হুদা প্রমূখ।

প্রকৌশল বিভাগের পক্ষ থেকে বড় পর্দায় সড়কের চিত্র তুলে ধরেন এবং ১৪ কিলোমিটারের সড়কটির ৬০টি বাঁকের মধ্যে ২২ টি বাঁক সোজা করার পরিকল্পনাসহ নানা দিক তুলে ধরেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD