1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে সহস্রাধিক গ্রামীণ রোগি পেল ফ্রী চিকিৎসা সেবা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে সহস্রাধিক গ্রামীণ রোগি পেল ফ্রী চিকিৎসা সেবা

  • প্রকাশিতঃ শনিবার, ২ মে, ২০২৬
  • ৫০ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/

কুমিল্লার দেবীদ্বারে গ্রামের সহস্রাধিক সাধারণ দরিদ্র রোগি পেল ফ্রী চিকিৎসা সেবা।

শনিবার (২ মে) দেবীদ্বার উপজেলার ৬ নং ফতেহাবাদ ইউনিয়নের ফতেহাবাদ মোকামবাড়ি “ফতেহাবাদ নূর হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্সে” কুমিল্লা “ গোমতী হাসপাতাল” ও “ফতেহাবাদ নূর হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্সে”র যৌথ উদ‍্যোগে ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ৭ জন চিকিৎসক সকাল ১০ টা থেকে বেলা ৩টা পর্যন্ত ওই চিকিৎসা সেবা প্রদান করেন।

“ফতেহাবাদ নূর হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্স”র পরিচালনা পর্ষদ সভাপতি ইটালী প্রবাসী সাংবাদিক মাকসুদ রহমান’র সভাপতিত্বে এবং বিবাহ রেজিস্টার মো. সাইফুল ইসলাম মিঠু মূন্সীর সঞ্চালনায় উক্ত ফ্রী চিকিৎসা ক‍্যাম্পে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা গোমতী হাসপাতালের সিইও ডাঃ মো. মজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ‍্যাপক ডাঃ মো. শরীফ এহসান, ৬ নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ’র ভার প্রাপ্ত চেয়ারমান‍্যান মো. রুহুল আমীন।

আয়োজকরা জানান, ফতেহাবাদ ইউনিয়নের পূর্বপ্রান্তে থাকা রোগিদের স্বাস্থ‍্য সেবার মান উন্নয়নে এ ফ্রী চিকিৎসা সেবা কার্যক্রম হাতে নেয়া হয়েছে। যা প্রতি ৩ মাস অন্তর অন্তর চলমান থাকবে। আমরা গাইনী, ডায়াবেটিস, চর্ম, শিশু, হার্ট, গ‍্যাস্ট্রোলজি, চক্ষু, কিডনি, সিজনাল জ্বরসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করার ব্যবস্থা করেছি।

এ ছাড়াও উপজেলা সদরের সাথে পূর্বাঞ্চলের যোগাযোগ ব‍্যস্থা দূর্গম ও চিকিৎসা সেবা বঞ্চিত অবহেলিত দরিদ্র এবং সাধারণ রোগিদের চিকিৎসা সেবার মান উন্নয়নে এ স্থানীয়দের নিয়ে এ আয়োজন করা হয়েছে।

“ফতেহাবাদ নূর হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্স”র পরিচালনা পর্ষদ সভাপতি ইটালী প্রবাসী সাংবাদিক মাকসুদ রহমান বলেন, এবার নানা জটিলতার কারনে ফ্রী ওষুধ সরবরাহ করা সম্ভব হয়নি। ভবিষ‍্যতে চিকিৎসা পত্রের সাথে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হবে। তবে আমরা ডায়াবেটিস, কিডনি, রক্তের গ্রুপসহ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা- নিরীক্ষা ফ্রী করার ব‍্যবস্থা রেখেছি।

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা গোমতী হাসপাতালের সিইও ডাঃ মো. মজিবুর রহমান বলেন, মানুষের সেবা করা আমাদের দায়িত্ব। গ্রামের প্রত্যান্ত অঞ্চলের চিকিৎসা বঞ্চিত মানুষের মাঝে সেবা পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। প্রয়োজনে এখান থেকে আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে আসা হতদরিদ্রের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি চিকিৎসার ব্যাবস্থা করে দেওয়া হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD